মন্ত্রিসভায় রদবদল হতে পারে: কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভায় রদবদল হয়ই, হয়তো একটা হবে। সেখানে কারা থাকবেন, কারা থাকবেন না, সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।’ শিগগিরই রদবদল হচ্ছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, চাঁদ উঠলে সবাই দেখবে।
জাতীয় পার্টির নতুন জোট গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনের পর থেকেই দলটি মহাজোটে নেই, ঐকমত্যের সরকারে আছে। তিনি বলেন, নির্বাচনের আগে ভাঙাগড়া হবে। জোট ভাঙবে, জোট গড়বে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।