মন্ত্রী আসার খবরে সড়ক যানজটমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল থেকে তীরচর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। কিন্তু গতকাল শুক্রবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নোয়াখালী যাওয়ার আগে আগে মহাসড়ক যানজটমুক্ত করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ঘন কুয়াশা ও গভীর রাতে দাউদকান্দির জিংলাতলীতে একটি সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। সকাল সাড়ে নয়টার দিকে মন্ত্রী নোয়াখালী যাবেন বলে খবর পেয়ে দাউদকান্দি থানা ও হাইওয়ে পুলিশ সড়ক যানজটমুক্ত করে।
এদিকে দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।