মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র: কাজ থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগপত্র জমা দেওয়ার পর ৪৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ওই কাজ থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। যার নম্বর ১১৫৯০/১৩।

একটি মাসিক পত্রিকার সম্পাদক আব্দুল খালেক মনি এই রিটের আবেদনকারী। তার পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট আবেদন দায়ের করেন।

পরে ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আগামী রোববার রিট আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে। রিট আবেদনে ৪৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।

পদত্যাগ দাখিলের পরও ৪৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ওই কাজ থেকে বিরত থাকার নির্দেশনার পাশাপাশি ওই পদে দায়িত্ব পালন না করতে কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রিট আবেদেনে বলা হয় ১১ নভেম্বর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাঁরা পদে থাকতে পারেন না। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও ৪৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে বিবাদী করা হয়েছে।