মন্ত্রী বলে কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ (বগি) সংযোজন হলে কেবল শেষ গন্তব্যের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এই নিয়মের ব্যত্যয় ঘটেছে গতকাল ঢাকাগামী মহানগর গোধূলীর ক্ষেত্রে। রেলমন্ত্রী মো. মুজিবুল হকের অনুরোধে রেলওয়ে কর্তৃপক্ষ কুমিল্লা গন্তব্যের যাত্রীদের জন্য শীতাতপ-নিয়ন্ত্রিত ২০টি টিকিট সংরক্ষিত রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।রেলওয়ের একটি সূত্র জানায়, যাত্রীদের চাপের কারণে গতকাল ঢাকাগামী গোধূলীতে একটি অতিরিক্ত কোচ লাগানো হয়। চট্টগ্রাম রেলস্টেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আন্তনগর ট্রেনের অতিরিক্ত কোচের সব টিকিট শেষ গন্তব্যের যাত্রীদের কাছে বিক্রি করা হয়। কোনো অবস্থায় তা মাঝপথের যাত্রীদের জন্য সংরক্ষিত থাকে না। তবে মাঝপথের গন্তব্যে কেউ যেতে চাইলে শেষ গন্তব্যের ভাড়া ওই যাত্রীকে গুনতে হয়। এবারই মন্ত্রীর অনুরোধে নিয়মের ব্যত্যয় ঘটেছে।অভিযোগ প্রসঙ্গে জানতে রেলমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে একটি সভায় ব্যস্ত আছেন বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রসঙ্গত, রেলমন্ত্রীর গ্রামের বাড়ি কুমিল্লায়।