মন্ত্রী রাঙ্গার বক্তব্য প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘মূর্খ’ বলার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। এতে তারেক রহমানকে নিয়ে করা মন্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন। তিনি বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে একতরফাভাবে নির্বাচিত জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মসিউর রহমান রাঙ্গা গত শনিবার রংপুরের পীরগঞ্জে এক সমাবেশে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সামনে তারেক রহমানকে মূর্খ বলেছেন।