মন্ত্রী-সাংসদ হতে হলে যোগ্যতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন কেউ চাইলেই মন্ত্রী-সাংসদ হতে পারবেন না। মন্ত্রী-সাংসদ হতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। হতে হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত।

সিলেটের বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে গতকাল এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি বিয়ানীবাজারে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘ইউআইটিআরসিই’ প্রকল্পের আওতায় উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস (ব্যানবেইস)। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যানবেইসের পরিচালক আহসান আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়ার এলএফ কেব্ল সিস্টেমের জিএম সান জুন পার্ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুমা চক্রবর্তী, ইউএনও শহীদুল ইসলাম চৌধুরী।