মন্ত্রীকন্যার সঙ্গে নতুন জীবনে ইমরান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান এইচ সরকার
ইমরান এইচ সরকার

মন্ত্রীকন্যা নাদিয়া নন্দিতা ইসলামের সঙ্গে নতুন জীবন শুরু করলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ শনিবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইমরানের স্ত্রী নন্দিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে।

শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে বলেন, আজ রাতে মন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ঘরোয়াভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর ইমরানের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত।

গতকাল শুক্রবার রাতে ইমরান-নন্দিতার গায়েহলুদ হয়। ঘরোয়াভাবে অনুষ্ঠিত গায়েহলুদে শিক্ষামন্ত্রীর অল্প কয়েকজন নিকটাত্মীয় উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ গঠনের পর মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার। এর পর থেকে বাংলাদেশের আলোচিত মুখ চিকিৎ​সক ইমরান এইচ সরকার।