মন্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ মো. মাহবুবুর রহমানের কাছে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মো. তুহিন (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে পটুয়াখালীর শান্তিবাগ এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রীর মুঠোফোনে একটি কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ফোন কেটে দেন। পরে আবারও ফোন করে চাঁদা না দিলে সুযোগ পেলে জীবন শেষ করে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হয় বলে প্রতিমন্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন।