মন্ত্রীকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ পৃথকভাবে গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে সংবর্ধনা দিয়েছে। দুপুর ১২টায় বিরামপুর পৌর শহরের কলেজ বাজারে উপজেলা ও পৌর যুবলীগ এবং সাড়ে ১২টায় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ মন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে সংবর্ধনা দেয়। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।