মন্ত্রীদের আশ্বাসে শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ আজম বলেন, মন্ত্রীদের উদ্যোগ, আন্তরিকতা ও অনুরোধের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও গত সোমবার আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছেন। তবে বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বলেন, মামলার অগ্রগতি না দেখলে গ্রীষ্মকালীন ছুটি শেষে নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে। অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী ইংরেজি বিভাগেরই শিক্ষক ছিলেন।
অধ্যাপক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত ২৩ এপ্রিল থেকে কর্মসূচি পালন করে আসছিল। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২০ থেকে ২৬ মে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।