মন্ত্রীদের উসকানিমূলক বক্তব্যের কারণে র্যাব পুলিশ হত্যা-গুম করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উসকানি, আক্রমণাত্মক ও বেআইনি বক্তব্যের কারণে র্যাব-পুলিশ সারা দেশে বেপরোয়াভাবে ছাত্র-যুবকদের গুলি করে হত্যা ও গুম করছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এমন অভিযোগ করেন। তিনি দাবি করেন, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল ইসলামী ছাত্রশিবিরের কর্মী মোস্তফা মঞ্জিলকে গুলি করে ও শফিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে। আর রূপককে গুম করেছে। তিনি এই ‘হত্যায়’ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।