প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান অনুসারে মন্ত্রীরা যে মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সে মুহূর্ত থেকে তা কার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এর পর থেকে মন্ত্রীরা যা করবেন, তা রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য হবে।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজের (একাংশ) উদ্যোগে আয়োজিত পেশাজীবীদের এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। গণমাধ্যম দলন ও বিরামজমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
খন্দকার মাহবুব বলেন, মন্ত্রীরা সবাই প্রধানমন্ত্রীকে ছেড়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাঁরও রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করা উচিত ছিল। এটা নৈতিকতার বিষয়। আশা করি, মন্ত্রীরা সবাই ছেড়ে গেলে প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন।