মন্ত্রীদের স্বেচ্ছাধীন টাকা দেওয়ার পরিমাণ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের স্বেচ্ছাধীন মঞ্জুরি থেকে টাকা দেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এখন একজন মন্ত্রী স্বেচ্ছাধীন মঞ্জুরি থেকে কোনো একটি বিষয়ে ৫০ হাজার টাকা দিতে পারবেন। এত দিন ২৫ হাজার দিতে পারতেন। প্রতিমন্ত্রীদের এই ক্ষমতা ৬ হাজার থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। আর উপমন্ত্রীদের ক্ষেত্রে তা ২৫ হাজার টাকা পর্যন্ত। উপমন্ত্রীরাও এত দিন ৬ হাজার টাকা দিতে পারতেন। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এত দিন যে টাকা নির্ধারণ করা ছিল, তা বর্তমান সময়ের তুলনায় অনেক কম হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়।