মন্ত্রীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, তারেক রহমান বিদেশের মাটিতে বসে ইতিহাস বিকৃতিতে নেমেছেন। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তাঁরা (বিএনপির নেতা-কর্মীরা) গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। চট্টগ্রামের আনোয়ারার কালাবিবি দীঘির মোড়ে গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব অভিযোগ করেন মন্ত্রী। স্মরণসভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।