মন্ত্রীর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন বিমানকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি মেনে নেওয়ার বিষয়ে বেসামরিক বিমানপরিবহনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের আশ্বাসে ১৬ ও ১৭ এপ্রিলের ধর্মঘট প্রত্যাহার করেছেন বিমানকর্মীরা। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদের’ আহ্বায়ক মশিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের এক দফা দাবির বিষয়ে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তাই আপাতত ধর্মঘট প্রত্যাহার করেছি।’সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশিত হয়ে বিমানমন্ত্রী গতকাল বিমান বাঁচাও ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন।বৈঠক শেষে বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা পরিষদের বক্তব্য শুনেছি। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে আলোচনা করে যা যা করার করব।