মন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাকির হোসেন (৩০) নামের এক কয়েদির রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কাছে দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।
গতকাল শুক্রবার রাত পৌনে আটটায় মন্ত্রীর নগরের সার্সন রোডের বাসায় গিয়ে এ দাবি জানানো হয়।
নিহতের ছোট ভাই এয়াকুব কায়সার প্রথম আলোকে জানান, তাঁর ভাই জাকির কারাগারে আত্মহত্যা করেননি। তাঁকে মেরে ফেলা হয়েছে। এ হত্যার সুষ্ঠু তদন্তের জন্য এলাকার লোকজন মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন।