প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রকে দেশের প্রথম পূর্ণাঙ্গ কারা একাডেমি হিসেবে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার সকালে প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে কারারক্ষী ও মহিলা কারারক্ষী ৩৮তম রিক্রুটদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, কারা প্রশিক্ষণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ কারা একাডেমিতে উন্নীত করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন বজলুর রশীদ ও সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।