প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে শিল্পীদের সম্মানী-ভাতা আত্মসাতের চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিলেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। প্রথম আলোতে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের পর ঠাকুরগাঁও সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বেতারশিল্পী সমাজের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা ঠাকুরগাঁও বেতারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে মন্ত্রীকে জানালে তিনি জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দেন। জেলা প্রশাসক মুহাম্মদ শহিদুজ্জামান বলেন, ‘তদন্তের বিষয়ে অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি।’