মন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতা দ্রুত নিরসনে অস্থায়ীভাবে নতুন আরও পাম্প স্থাপনের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ডিএনডির জলাবদ্ধতা পরিদর্শন শেষে তিনি ওই নির্দেশ দেন। নারায়ণগঞ্জ ক্লাবে মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান, সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা প্রমুখ।