প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক পরিদর্শন করেন। এ সময় পার্কের ভেতরে আবর্জনা ও অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রী পার্কের একটি ফোয়ারা শেওলাযুক্ত দেখে পার্কের উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হোসেনকে তা পরিষ্কার করতে বলেন। মন্ত্রীর নির্দেশে তাড়াহুড়া করে ফোয়ারায় নামতে গিয়ে তিনি পানিতে পড়ে যান। কালিয়াকৈরের ইউএনও হাবিবুর রহমান বলেন, ওই কর্মকর্তা পড়ে গেলেও ব্যথা পাননি।
গাজীপুর প্রতিনিধি