মন্ত্রীর সই জাল করে চেক ইস্যু কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রীর একটি হিসাবের বিপরীতে অবৈধভাবে চেক ইস্যু করা ও টাকা তোলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রূপালী ব্যাংক সাতক্ষীরা শাখার একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও আরেকজনকে অন্যত্র বদলি করা হয়েছে। রূপালী ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক আবদুর রহমান মঙ্গলবার প্রাথমিক তদন্ত শেষে ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ ময়নুদ্দিনকে পাইকগাছা উপজেলা শাখায় বদলির নির্দেশ দেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের ব্যক্তিগত সহকারী মোশায়েদ আলী জানান, ব্যাংকের সাতক্ষীরা শাখায় মন্ত্রীর একটি সঞ্চয়ী হিসাবে (নং-৬০৫০) তিন লাখ ৮০ হাজার টাকা রয়েছে। ১৮ অক্টোবর ওই হিসাবের বিপরীতে একটি চেক বই ইস্যু করা হয়। মন্ত্রীর সই জাল করে ইস্যু করা চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে বিষয়টি ধরা পড়ে। সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক নাছির উদ্দিন জানান, ২৬ অক্টোবর প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর তিনি এই ব্যবস্থা নেন।