প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী মন্দাকিনী মন্দামেলা ও বারুণী স্নান। মেলা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এ মেলা ও স্নান অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন আজ সন্ধ্যায় কবিগান ও ধর্মসভা অনুষ্ঠিত হবে। বুধবার ভোর থেকে মন্দাকিনী খালে বারুণী স্নান, শিবমন্দিরে পূজা, গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা হবে।