মন্দির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মম্বিপাড়া সৎসঙ্গ কেন্দ্রের নবনির্মিত মন্দির ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রোপৌত্র, ভারতের দেওঘরে অবস্থিত বিশ্ব সৎসঙ্গ কেন্দ্রের পরবর্তী আচার্য অনিন্দ্য দ্যুতি চক্রবর্তী (বিংকি দা)। কুয়াকাটা সমুদ্রসৈকতের নিকটবর্তী মম্বিপাড়া গ্রামে পাঁচ একর জমির ওপর প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি