প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নারায়ণপুর গ্রামে নবনির্মিত নিগমানন্দ সারস্বত মন্দিরের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র। গতকাল রোববার মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে মন্দিরের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, আয়োজকেরা জানান, বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় ধর্মগুরু ঠাকুর নিগমানন্দের পুণ্যকর্মের স্মৃতি হিসেবে দেশি-বিদেশি দাতাদের আর্থিক সহযোগিতায় সম্প্রতি মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বাসুদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদ, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।