মন্দির উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শ্রীশ্রী রাধাকালাচাঁদ বিগ্রহ মন্দির কাল সোমবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এ উপলক্ষে ওই দিন আয়োজিত অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল জলিল, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা উপস্থিত থাকবেন। ১৭৮৮ সালে উপজেলার পাকুল্যা গ্রামের রামমোহন সাহা ও গৌরমোহন সাহা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে সেখানে গীতাপাঠ, মহানাম যজ্ঞানুষ্ঠান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীসহ সারা বছর নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে।