মন্দির সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া বাজারের ১৪৩ বছরের পুরোনো নিতাই-গৌরসুন্দর জিউর মন্দির সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এটি উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন, মন্দিরের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন অরবিন্দ আচার্য। এ উপলক্ষে চার দিনব্যাপী সনাতন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।