মন্দিরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ভি-এইড রোডে অবস্থিত কালীবাড়ি লোকনাথ ঠাকুরের মন্দিরে গতকাল শনিবার আগুনে মন্দিরের ঘর ও পূজার সামগ্রী পুড়ে গেছে এবং লোকনাথের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ বলেন, গতকাল বিকেল চারটার দিকে মন্দিরের পেছনের অংশে আগুন লাগে। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি মন্দির কর্তৃপক্ষ। গাইবান্ধা প্রতিনিধি