মন্দিরে আগুন মূর্তি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরের দাসপাড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি মন্দিরে অগ্নিসংযোগ ও পশ্চিমপাড়ায় অপর একটি মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি ফেরদাউস হোসেন বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুর্গা মন্দিরে আগুন লেগেছে। সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। আর স্থানীয় ছেলেরা দুষ্টুমি করে রাধা গোবিন্দ মন্দিরের দুটি মূর্তি বাঁশ দিয়ে খোঁচা দিয়ে ভেঙেছে।