প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কেন্দ্রীয় কালীবাড়ির কালীমন্দিরে গত রোববার রাতে প্রণামির বাক্স থেকে টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মন্দিরের সূত্র জানিয়েছে, কৌশলে বারান্দার গ্রিলের কাছে প্রণামির বাক্স টেনে নিয়ে ভেঙে ফেলে গত কয়েক মাসের প্রণামির টাকা নিয়ে গেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
l নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি