প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জয়নগর আবাসিক এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গত সোমবার রাতে চুরি হয়েছে। আশ্রমের লোকনাথ মন্দির ও শিব মন্দির থেকে চোরেরা প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের ও পাঁচ ভরি ওজনের রুপার অলংকার নিয়ে গেছে। আশ্রমের কোষাধ্যক্ষ সনজিত কুমার রায় জানান, গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে চোরেরা মন্দিরের কাঁচিফটক ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে এসব অলংকার চুরি করে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।