মন্দিরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় কালীবাড়ি মহাশ্মশান মন্দিরে গত মঙ্গলবার রাতে চুরি হয়েছে। চোরেরা মন্দিরের দরজার তালা ভেঙে একটি মূর্তির নাকের সোনার নত, কপালের টিপ, পূজা-অর্চনার জন্য রাখা পিতল, কাঁসা ও তামার তৈরি বিভিন্ন ধরনের বাসন নিয়ে গেছে। এগুলোর মূল্য অর্ধলক্ষ টাকা ধরে মন্দিরের সেবায়েত নিত্যানন্দ গোস্বামী বাদী হয়ে থানায় গতকাল বুধবার অভিযোগ করেছেন। মন্দির কর্তৃপক্ষ সূত্র জানায়, ঘটনার রাতে মন্দিরের সেবায়েত নিত্যানন্দ গোস্বামী পূজা-অর্চনা শেষে পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতে কোনো এক সময়ে চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করে এসব জিনিসপত্র নিয়ে যায়।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।