প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিদের অপতৎপরতার কারণে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালন নিয়ে ভোলার হিন্দু সম্প্রদায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের চিঠি দিয়ে ও ফেসবুকসহ নানা মাধ্যমে হুমকিধমকি দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে মতবিনিময় সভায় হিন্দু নেতারা এসব অভিযোগ করেন। তাঁরা মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি করেছেন।
পুলিশ সুপার মোকতার হোসেন এ সভার আয়োজন করেন। সভায় জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষ বলেন, ভোলায় তিন শতাধিক মন্দির রয়েছে। এখানে সেবায়েত-পুরোহিতকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সামনে শারদীয় দুর্গোৎসব। এ নিয়ে শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায় শঙ্কায় দিন কাটাচ্ছে।