মন্দিরে হামলার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ, রাজধানীর যাত্রাবাড়ী এবং দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। গতকাল সোমবার সংগঠনের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হামলা ও ভাঙচুর করা হচ্ছে। অবিলম্বে এসব ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে উগ্র বাঙালি জাতীয়তাবাদী ও ধর্মীয় ফ্যাসিবাদী রাজনীতির বিষাক্ত বৃত্ত থেকে মুক্তি পেতে শ্রমিক-কৃষকসহ জাতিগত, ধর্মীয়, ভাষাগত সংখ্যালঘু জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।