মন্দিরে হামলার প্রতিবাদে সিপিবির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে গতকাল নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। সিপিবির জেলা শাখা মিছিলটি বের করে l প্রথম আলো
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে গতকাল নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। সিপিবির জেলা শাখা মিছিলটি বের করে l প্রথম আলো

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘরসহ মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা সিপিবি। শহরের কালীবাড়ি মোড় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসাধারণ সম্পাদক মনসুর আলী শাহ ফকির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় প্রশাসন সাম্প্রদায়িক অপশক্তিকে সমাবেশ করার অনুমতি দিয়ে হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। এ থেকে বোঝা যায়, সরকার ও প্রশাসন কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।