মন্দিরে হামলায় একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের কাহারোল উপজেলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই জবানবন্দি দেন শরিফুল। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ আজ শুক্রবার প্রথম আলোকে এই তথ্য জানান।