মন্দিরের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে মন্দিরের টাকার হিসাব নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে চন্দন মালা (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলার শিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালীবাড়ি (রায়গঞ্জ) বাজারের মালাবাড়িতে মন্দির ও পূজামণ্ডপের সভাপতি লাল বাহাদুর মালা ও সাধারণ সম্পাদক বাবুল মালার মধ্যে মন্দির ও পূজার টাকার হিসাব চাওয়া নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ওই গ্রামের বিশুয়া মালা ও তাঁর ছেলে চন্দন মালা ঘটনাস্থলে গেলে লোকজন তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চন্দনকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।