মন্দিরের তালা ভেঙে দুটি শিবলিঙ্গ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের শ্রীশ্রী শিবমন্দিরের তালা ভেঙে গত রোববার রাতে দুর্বৃত্তরা পাথরের দুটি শিবলিঙ্গ চুরি করেছে। এ ঘটনার প্রতিবাদে চা-শ্রমিকেরা মন্দিরের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। এলাকাবাসীর কয়েকজন জানান, মন্দিরের তালা ভেঙে শিবলিঙ্গ চুরির খবর পেয়ে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শমশেরনগর চা-বাগান ও তার চার ফাঁড়ি দেওছড়া, কানিহাটি, ডবলছড়া ও বাঘিছড়া চা-বাগানের শ্রমিক অবস্থান ধর্মঘট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান, ইউএনও মোহামঞ্চদ জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। শমশেরনগর চা-বাগান পঞ্চায়েত সভাপতি রামস্বামী রাজভর বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ দুর্বৃত্তদের ধরতে না পারলে শমশেরনগরসহ আশপাশের চা-বাগানগুলোতে বড় ধরনের বিক্ষোভ করবেন চা-বাগানের শ্রমিকেরা।