মন্দিরের প্রতিমা ভাঙচুরে মামলা একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী গ্রামে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মেহারী কালীমন্দিরের প্রতিমা ভেঙে ফেলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বুধবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আক্তার হোসেন (৩০)। তাঁর বাড়ি মেহারী গ্রামে।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের দরজার তালা ভেঙে কালী প্রতিমা ভাঙচুর করে। বুধবার সকালে গ্রামের অলকা সরকার পূজা করতে গিয়ে প্রতিমার হাত ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।