মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা শাহাপাড়ায় গত শনিবার রাতে বিষ্ণুমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সভাপতিত্ব করেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সভাপতি ধনেশ্বর রায়। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান জুয়েলুর রহমান, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ আককাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী ও বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক পরেশ চন্দ্র রায়।