মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর শহরের কালীমন্দিরের দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সহায়তা করার দাবি জানানো হয়েছে। এ দাবিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।মন্দির উদ্ধার কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, দীর্ঘদিন ধরে মাদারীপুর পুরানবাজার সর্বজনীন কালীমন্দিরের ৪৬ শতাংশ দেবোত্তর সম্পত্তি দখলদারদের দখলে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট দখলদারমুক্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে মাদারীপুরের জেলা প্রশাসক ১৬ মার্চ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের সাত দিনের সময় বেঁধে দেন। কিন্তু দখলদাররা আদালতে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দেন। এ কারণে নির্দিষ্ট সময়ে স্থাপনা উচ্ছেদে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।