মন্দিরের ৩০০ কলাগাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রাম মহল্লার রাধা গোবিন্দ জিউর মন্দিরের জায়গায় রোপণ করা তিন শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও গত সোমবার রাতে এ ব্যাপারে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
প্রায় ৬৫ বছর আগে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের মোড় থেকে ময়না ইউনিয়নে যাওয়ার সড়কে মন্দিরটি স্থাপিত হয়। গত ২৮ ও ২৯ মে মন্দিরটির আনুমানিক ৪৫ শতক জমিতে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক কলাগাছ রোপণ করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।