মন্মথ বাড়ৈকে সরানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ে এই কর্মকর্তাকে ঘিরে বিতর্ক রয়েছে।
জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ শিক্ষামন্ত্রী প্রথম দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর এপিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু তাঁকে নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। মন্মথ একজন কলেজশিক্ষক হলেও শিক্ষা মন্ত্রণালয়ে তাঁর প্রভাব থাকার বিষয়টি খুবই আলোচিত।