মমতা ঢাকায় আসছেন ১৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকা সফরে যাবেন।

শেখ হাসিনার আমন্ত্রণপত্র গতকাল সোমবার বিকেলে মমতার হাতে তুলে দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের হেড অব চ্যান্সারি মিয়া মো. মাইনুল কবীর, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) মোফাক্কারুল ইকবাল প্রমুখ।

এ বিষয়ে মোফাক্কারুল ইকবাল প্রথম আলোকে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে যাবেন। ২১ ফেব্রুয়ারি রাতে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।