মমতা বাংলাদেশ সফরকালে সঙ্গী চান সুমনকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৯ ফেব্রুয়ারি তিন দিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন। এ সময় তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমনকে সফরসঙ্গী হিসেবে পেতে চান। এ বিষয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা গতকাল শুক্রবার লিখেছে, বাংলাদেশ সফরে এবার কবীর সুমনকে পাশে চাইছেন মমতা। কারণ, বাংলাদেশে দারুণ জনপ্রিয় কবীর সুমন। তা ছাড়া বিজেপির বিরুদ্ধে বড় অস্ত্র এই কবীর সুমন।
পত্রিকাটি আরও লিখেছে, তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কবীর সুমন বলেন, ‘আমাকে কেউ এখনো এ বিষয়ে কিছু বলেননি।’ যদিও বৃহস্পতিবার তাঁরা মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে মমতার সফরসঙ্গীর যে তালিকা পেয়েছেন, কবীর সুমনের নাম তাতে রয়েছে।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবীর সুমন জয় লাভ করেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মাথায় তৃণমূলের বিভিন্ন নীতির প্রশ্নে মমতার সঙ্গে কবীর সুমনের দ্বন্দ্ব¦দেখা দেয়। একপর্যায়ে কবীর সুমন সরে যান তৃণমূলের সংস্পর্শ থেকে। কিন্তু দল ছাড়েননি। মমতাও কবীর সুমনকে বহিষ্কার করেননি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অংশ নেননি কবীর সুমন। মমতাও তাঁকে নির্বাচনে লড়ার জন্য ডাকেননি।