মমতাকে সীমান্ত চুক্তির বিরোধিতা থেকে সরে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির বিরোধিতা থেকে সরে আসতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য। গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোর কলকাতা প্রতিনিধিকে এ কথা জানান প্রদীপ ভট্টাচার্য।

প্রদীপ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হলে ভারত অথবা পশ্চিমবঙ্গের কোনো ক্ষতির আশঙ্কা নেই। আর বাংলাদেশের অভ্যন্তরের ভারতীয় ভূখণ্ডে ভারতের নিয়ন্ত্রণ নেই।

কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য আরও বলেন, শুধু রাজনৈতিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক চুক্তির বিরোধিতা করছেন। তিনি চুক্তি স্বাক্ষর করতে না দিলে, উভয় দেশেরই ক্ষতি হবে। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে।

প্রদীপ ভট্টাচার্য উল্লেখ করেন, বর্তমান মুখ্যমন্ত্রীর আমলেই মুখ্য সচিব চিঠি দিয়ে এ চুক্তির পক্ষে সম্মতি জানিয়েছিলেন।