মমতাজ হত্যার রায় ঘোষণার নতুন তারিখ ১২ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মমতাজ উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণার তারিখ দ্বিতীয়বার পেছাল। গতকাল বৃহস্পতিবার আদালত রায় ঘোষণার জন্য নতুন তারিখ ১২ মার্চ নির্ধারণ করেছেন। আদালত সূত্রে জানা যায়, নাটোর-১ আসনের সাবেক সাংসদ মমতাজ উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণার প্রথম তারিখ ছিল ৫ মার্চ। ওই দিন তা পিছিয়ে ৭ মার্চ করা হয়। হরতালের কারণে ৭ মার্চ রায় দেওয়া সম্ভব হয়নি। আদালত আগামী ১২ মার্চ রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেন। গত ২৭ ফেব্রুয়ারি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলাটি যুক্তিতর্ক শুনানির জন্য ওঠে। মামলার বাদী নিহত ব্যক্তির ভাই আবুল কালাম আজাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ২০০৩ সালের ৬ জুন রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মমতাজ উদ্দিন।