মমতাজকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহরে স্কুলছাত্র আবদুল্লাহ আল মাসফিকে বিষ মেশানো খাবার জোর করে খাওয়ানোর অভিযোগে দাদি মমতাজ বেগমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম তাঁর রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, হালিশহর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মমতাজকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বুধবার থেকে তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।গত বুধবার হালিশহরের একটি বাসা থেকে পুলিশ মাসফির লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার সৎমা তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি উল্লেখ করেন, বিষ প্রয়োগে মাসফিকে হত্যায় সহায়তা করেন তাঁর স্বামী আবদুল্লাহ আল মামুনের চাচি মমতাজ বেগম। পুলিশ গত রোববার রাতে মমতাজকে গ্রেপ্তার করে।সংশোধনী: গতকাল প্রকাশিত খবরে ভুলক্রমে মমতাজ বেগমকে মাসফির চাচি বলে উল্লেখ করা হয়েছে। মূলত তিনি সম্পর্কে মাসফির দাদি।