প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের বানিয়ারজান এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম (৭২) গতকাল শনিবার সকালে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা পৌর কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবরস্থানে দাফন করা হয়।