মমতার ঢাকা সফর বাতিলের সিদ্ধান্তে ঢাকা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিলের ঘোষণায় ঢাকা হতাশ। খবর বাসসের।রিজভী বলেন, ‘মমতা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এ দেশে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও তিনি ঘনিষ্ঠ বন্ধু।’তবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে মমতার ঢাকা সফরে আসার পরিকল্পনা বাতিলের কারণ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। তবে কাল (আজ) তিনি যদি আসতে না-ও পারেন, তবে খুব শিগগির তিনি আসবেন এবং তখন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।