প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোমবার আবারও বলেছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগির চুক্তির ব্যাপার এলে তাঁর সরকার রাজ্যের স্বার্থকেই প্রাধান্য দেবে। রাজ্যের উত্তরাঞ্চল সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘রাজ্যের সবাই পানি পাওয়ার পর যদি যথেষ্ট পানি থাকে, তবে বাকি পানি বাংলাদেশকে দিতে আমাদের আপত্তি নেই।’ বাংলাদেশের সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক আছে জানিয়ে মমতা বলেন, ‘আমরা ফারাক্কা ব্যারেজ থেকে পানি দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে এর আগে সহায়তা করেছি।’ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার বিকল্প হিসেবে তোর্সা ও ধরলার পানি দেওয়ার প্রস্তাব দুই দেশের সরকারপ্রধানকে জানিয়েছেন বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইএএনএস